টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সীমান্তে মার্কিন রণসজ্জা‘প্রকৃত চুক্তি’ নিয়ে ট্রাম্পের রণহুঙ্কার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 9, 2026 9:59 pm

ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি ‘প্রকৃত চুক্তি’ সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের ভেতরে ও আশেপাশে নিজেদের অবস্থানে অটল থাকবে। দাবি মানা না হলে ইরানকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা বিশ্ব আগে কখনও দেখেনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি কোনো কারণে কাঙ্ক্ষিত চুক্তিটি না হয়, তবে গোলাগুলি শুরু হবে। তিনি একে বর্ণনা করেছেন ‘আগে কেউ দেখেনি এমন আরও বড়ো, আরও ভালো এবং আরও শক্তিশালী’ আক্রমণ হিসেবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, সব মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ প্রয়োজনীয় সবকিছু ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে। আমাদের শত্রুরা ইতিমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে এবং তাদের প্রাণঘাতীভাবে দমন ও ধ্বংস করতে আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে দুটি প্রধান শর্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেগুলো হলো- ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে।

ট্রাম্প দাবি করেন, এই বিষয়গুলো নিয়ে অনেক আগেই সমঝোতা হয়ে গিয়েছিলো, যদিও এর বিপরীতে অনেক মিথ্যা বাগাড়ম্বর করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প আরও লেখেন, আমাদের মহান সামরিক বাহিনী বর্তমানে অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে ও বিশ্রাম নিচ্ছে। প্রকৃতপক্ষে তারা তাদের পরবর্তী বিজয়ের অপেক্ষায় রয়েছে। আমেরিকা ফিরে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কোর্ট কমিশনার আব্দুল লতিফ-এর বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

কুমিল্লায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা আটদিনে দোয়া–কুরআন খতম

চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ কোনো মহলের ষড়যন্ত্রে জাতীয় নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক চাকুরীজীবীর

ইরানি জাহাজ থেকে উদ্ধার করা নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র