রাজধানী মুগদা থানা মান্ডাএলাকার একটি বাসায় ফয়সাল আরাফাত নূরনবী(১৫)নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার(১৭ মে )মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক(এস আই)উত্তম কুমার মিত্র জানান,আমরাখবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি গতকাল রাতে যে কোন সময় সিলিং ফ্যানে সঙ্গে তার মায়ের ওড়না গলায় পেচিয়ে ফাঁস দেয়।পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে গত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আমরা স্বজনের কাছে থেকে জানতে পারি নিহত ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিলেন তাই কলায় ফাঁস দেয়া আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মামা মোঃজাহাঙ্গীর জানান,আমার ভাগিনা মানসিকভাবে অসুস্থ ছিল সে মান্ডা হাই স্কুলের দশম শ্রেণী শিক্ষার্থী ছিল।ওদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সাজু খান এলাকা জাহাঙ্গীর হোসেন এর সন্তান। বর্তমানে মান্দা মলয়মেয়ের গলি এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। নিহত দুই ভাই বড়।



















