টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 6 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার পৌর যুবদল নেতা মুকুল মোল্লার জন্মদিন আজ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
January 6, 2026 11:47 am

সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাভার পৌর যুবদলের নেতা মুকুল মোল্লার জন্মদিন আজ (৬ জানুয়ারি)। দিনটি উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন ভরে উঠেছে। জন্মদিন উপলক্ষে অনেকে তাঁর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং আগামীর পথচলায় সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুবদল নেতা মুকুল মোল্লা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন নিবেদিত সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতি পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন বলে নেতাকর্মীরা জানান।

স্থানীয় রাজনীতিতে ত্যাগী ও সাহসী নেতা হিসেবে পরিচিত মুকুল মোল্লা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে তাঁর উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুকুল মোল্লার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও দলের জন্য আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির!

যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো কুর্দি যোদ্ধারা

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহকরা: ঈদের আগ থেকেই শুরু সংকট

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের আহত ২

ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন,খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন ৮২ হাজার বন্দি

মাটি সরানো পরিকল্পিত, পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী র‌্যাবের হাতে গ্রেফতার