টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা: আইআরজিসি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 24, 2026 2:56 pm

ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২৩ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৭৫তম দফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের নতুন অবস্থান ও তাদের লুকিয়ে থাকার স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের আল খারজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস-এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ‘সন্ত্রাসী জায়নবাদী ও আমেরিকান সৈন্যরা আইআরজিসি’র অপারেশনাল ইন্টেলিজেন্স ইউনিটের সম্পূর্ণ নজরদারিতে রয়েছে। তারা কোনো বসতি বা অন্য কোথাও লুকিয়ে থাকলেও তারা রক্ষা পাবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়। এতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা মনিরুল হক চৌধুরী

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

ঢামেকে প্রশাসনের অভিযানে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ