টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে

প্রতিবেদক
এ কে পলাশ
October 9, 2025 5:38 pm

জুবায়ের আমিন

আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এবারের প্রতিপাদ্য বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে—সংকটের সময়েও মেয়েরা শুধু ভুক্তভোগী নয়, তারা পরিবর্তনেরও চালিকাশক্তি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বর্তমান বিশ্ব নানা সংকটে বিপর্যস্ত—সংঘাত, জলবায়ু বিপর্যয়, বাস্তুচ্যুতি ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আর এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে মেয়েদেরকেই। সংকটের সময় যৌন সহিংসতা ও মাতৃমৃত্যুর হার বেড়ে যায়, ভঙ্গুর পরিস্থিতিতে বাল্যবিবাহের হার বিশ্ব গড়ের প্রায় দ্বিগুণ হয়।

মেয়েরা প্রায়শই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত থাকে, যা তাদের ভবিষ্যৎ গঠনে বড় বাধা হয়ে দাঁড়ায়।তবে আশার বিষয় হলো, মেয়েরা আজ নীরব নয়। তারা বিশ্বজুড়ে লিঙ্গ সমতা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানবাধিকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নেতারা আহ্বান জানিয়েছেন—মেয়েদের শক্তিকে স্বীকৃতি দিতে হবে, তাদের অধিকার ও সুযোগকে অগ্রাধিকার দিতে হবে। কন্যা শিশুদের শিক্ষায়, স্বাস্থ্যসেবায় ও নেতৃত্বের সুযোগে বিনিয়োগ করলেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা, জনমনে ক্ষোভ

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

মানিকগঞ্জ সদর থানাধীন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চাকরি হারালের পালিয়ে থাকা পুলিশের ৬ কর্মকর্তা

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আইওএম ও ইউএনএইচসিআর-এর বিবৃতি বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা