টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের মাদকবিরোধী অভিযানে দুর্বৃত্তদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 3:18 pm

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

এই সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা হলেন রুপম দে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এসআই রুপম দে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন। এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বলেন, ‘বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলতি বছরের শেষের দিকে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও উদ্বোধন

তিতাসের ইউএনও অফিসের কর্মচারী কামাল হোসেনের ঘুষের ভিডিও ভাইরাল

জেন-জির ক্ষোভ সামলাতে নতুন ২ কৌশল বিজেপির

আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি: ট্রাম্প

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্ম বা গোষ্ঠীর সংগঠন নয় ‘আল্লামা ইমাম হায়াত,

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

রেলওয়ের মালামাল চুরি রোধে গোয়েন্দা তৎপরতার তাগিদ