টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের শেষের দিকে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 23, 2026 6:02 pm

চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে জানিয়ে তিনি বলেন, ‘এই বছরের শেষ নাগাদ চালু করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে।’

তিনি বলেন, ‘কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেয়া হচ্ছে। পিপিপি মডেলে এগুলো করতে চাই, যাতে দার্জিলিং না গিয়ে মানুষ বাংলাদেশে আসে। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ৫ তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

চীনা বংশোদ্ভূত অধ্যাপক শুইচিনের তৃতীয় ভবিষ্যদ্বাণী এ পর্যন্ত সত্য হয়েছে দুটি চলমান যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র

রাজধানীর কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

ইতিহাসের প্রথম দল হিসেবে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু

ব্রাজিলের বিদায়ে স্টেডিয়াম থেকেই মেহজাবীনের উল্লাস

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি: ইরানের স্পিকার

যুদ্ধ-অস্থিরতায় বিশ্বজুড়ে সামরিক ব্যয়ে রেকর্ড

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ