টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম কর্মদিবসে ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী সবার সঙ্গে করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 7:28 pm

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর শুরু হয়েছে অফিস। মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন এবং এরপর নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে আসেন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর তিনি তার কাজ শুরু করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আতিকুর রহমান রুমন আরও জানান, এ দিন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, একান্ত সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারপ্রধানের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাভারে বিরিয়ানি দোকান ঘিরে বিতর্ক, স্কুল সম্পদ দখলের চেষ্টা

রূপগঞ্জের ৩০০ফিট জলসিড়ি এলাকায় প্রাইভেট কারে ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

আইন অনুযায়ী যোগ্যরা নির্বাচন করতে পারবেন: আ. লীগ প্রার্থীদের প্রসঙ্গে সিইসি

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

শুভ জন্মদিন

আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মেলায় মানুষের ঢল

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় জুয়ার আসর হতে ৩ জন জুয়ারী’কে গ্রেফতার

কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

জাতিসংঘে খলিলুর রহমানের ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন