টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 7:32 pm

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেষ হলো পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণে কমিটির বৈঠক

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: উপদেষ্টা ডা. জাহেদ

স্ত্রীসহ শেখ হেলালের আয়কর নথি জব্দের নির্দেশ

মোহাম্মদপুরের বেরিবাঁধে দগ্ধ হয়ে দুই জন এসেছে

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

তিতাসে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

শত শত পুরুষের সামনে অন্তর্বাস পরে নেচেছিলেন দিয়া!

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

‎রাজনৈতিক ভোলবদল, ক্ষমতার অপব্যবহার ও হুমকির অভিযোগে বিতর্কে রফিকুল ইসলাম তালুকদার ও তার পরিবার

চকবাজার দোকান-কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার