টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীসহ শেখ হেলালের আয়কর নথি জব্দের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 10, 2026 7:54 pm

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১০ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দের জন্য পৃথক দুটি আবেদন করেন। আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন যে, মামলার সুষ্ঠু তদন্ত এবং অবৈধ সম্পদের উৎস নিশ্চিত করতে তাদের আয়কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। আদালত শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য যে, শেখ হেলাল উদ্দীন আওয়ামী লীগ সরকারের আমলের একজন প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে দুদক এই অনুসন্ধান ও তদন্ত শুরু করে। আয়কর নথি জব্দের এই আদেশের ফলে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে: সেলিম উদ্দিন

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন শিক্ষার্থীকে বিশেষ উপহার

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

নাসিরনগরে বৃটিশ নির্মিত ১০শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

ঢাকায় স্বস্তির বৃষ্টি

চট্টগ্রামের রাউজানে শাহ্ এমদাদীয়া মঙ্গলখালী শাখার আজিমুশান ত্বরিকত ও জিকির মাহফিল