টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 9:11 pm

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশ গঠনে কর্মকর্তা-কর্মচারীদের অবদান সরকার যথাযথ মর্যাদা ও স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন এলে দেশ উপকৃত হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঈদের আনন্দ বছরের বাকি সময়জুড়েও মানুষের জীবনে বিরাজ করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্য—সেমাই, শিন্নি ও পোলাওসহ নানা আয়োজন—আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
এ সময় দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এস এম সায়েমকে ফাঁসাতে মরিয়া প্রশাসন ও আওয়ামী দোসরদের একটি গ্রুপ

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা!

হরমুজ প্রণালি দখলে নেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের

স্ত্রীকে হত্যা করে ইমামের আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি: ১৬৪ ধারায় স্বীকারোক্তি ইমাম স্বামীর

যেখানেই হিজবুল্লাহ প্রয়োজনে সেখানেই হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় উদ্ধার