টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 2:52 am

মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৮টা থেকে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পরিচালিত বিভিন্ন অভিযানে ইরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে কর্মরত কোম্পানিগুলো ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে। এর আগে এসব কোম্পানিকে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে বলে অভিযোগ আইআরজিসির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইআরজিসির এই হুমকির তালিকায় থাকা ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িং-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এছাড়া এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানের মতো আর্থিক ও প্রযুক্তি জায়ান্টদের নামও তালিকায় রয়েছে। বাহিনীটির ভাষ্যমতে, ইরানের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এসব কোম্পানির সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখোমুখি হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনজীরকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে: নজরুল ইসলাম খান

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ট্রাকের সহকারীর মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধ শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ অভিযান

জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সোমবার

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর