টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী পাঁচ দিনের রিমান্ডে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 6:47 am

১/১১ এর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ‎ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গত সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পল্টন থানার মানবপাচারের অভিযোগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য মতে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। যার মধ্যে ফেনী জেলায় ৬টি, আর ঢাকা মহানগর এলাকায় ৫টি।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান কুশীলব হিসেবে তাকে ধরা হয়। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। তখন পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী।

২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসরে যাওয়ার পর তিনি একাধিক ব্যবসায় যুক্ত হন।

মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছিলেন।

তবে, পরে তিনি জাপায় যোগ দেন এবং দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। আর লাঙ্গল প্রতীকে ভোট করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন 

নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে এক শিশুর মৃত্যু

পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

রাজারহাটে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ

আগে থেকে মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম

আল জাজিরার বিশ্লেষণ,বাংলাদেশ সীমান্তে সাপ-ব্যাঙ ছাড়তে চায় ভারত

মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধের ঘটনা আরো একজনকে ছাড়পত্র ছাড়পত্র দেওয়া হয়েছে ভর্তি রোগী ৩২জন ও ২জন আইসিইউতে আশঙ্কাজনক

ফের হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যেভাবে পাল্টা জবাব দিবে ইরান

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে দপ্তর সম্পাদক শ্যামল বাংলা’র নিহাল খান

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্টোর কেলেঙ্কারি: ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ঘাটতির অভিযোগ