টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে দপ্তর সম্পাদক শ্যামল বাংলা’র নিহাল খান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 18, 2025 7:43 pm

রাজশাহীর বরেন্দ্র প্রেসক্লাবের দ্বিতীয় দ্বি- বার্ষিক নির্বাচন (২০ ২৫)-এ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ সুলতানুল আরেফিন খান (নিহাল)।

তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনের
সম্পাদক ও প্রকাশক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে দপ্তর সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়,দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছেন নিহাল খান।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই বিজয় শুধু আমার নয়,এটি সকল সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের বিজয়। বিজয়ের আনন্দে আমি আপ্লুত। দ্বিতীয়বারের মতো দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। সেইসাথে আমার প্রতি আস্থা ও সমর্থন প্রদানকারী সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সমর্থকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা ছাড়া এ বিজয় সম্ভব হতো না।

উল্লেখ্য, এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ১৩টি কার্যনির্বাহী পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন,তারা শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোট গ্রহণের পরিবেশকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আখ্যা দিয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গ্যাস সংকটের কারণে চুলা জ্বলে না, হোটেল গুলোতে ভিড়

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু জাতীয় বার্নে ১৬ ও ঢাকা মেডিকেলে ১জন এই নিয়ে ১৭জনের মৃত্যু

আটঘরিয়ায় সম্প্রদান শিক্ষালয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়াবা ও ৪২ কেজি গাঁজা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা