টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 7:12 am

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের জন্য কিছুটা বৈরী আবহাওয়ার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দিবাগত (২৪ মার্চ) মধ্যরাতের মধ্যেই রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের নদীবিধৌত ৮টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিশেষ বার্তায় জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। রাত ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকায় ঈদ শেষে পরিবার নিয়ে ঢাকায় ফেরা যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকলেও অস্থায়ীভাবে তা ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা দিনের তুলনায় সামান্য কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

সারাদেশের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, আজ সন্ধ্যার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদিও এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবারও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ তেঁতুলিয়ায়। এছাড়া আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ফেরার পথে যাত্রীদের ছাতা বা রেইনকোট সাথে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদগণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
অজ্ঞাতনামা মারাদেহ

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ীমৃত্যু 

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দেখতে চাই না: স্বাস্থ্য মন্ত্রী

নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদনে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান

চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার

এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

গণমাধ্যমের তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে দেখতে হচ্ছে: মির্জা ফখরুল

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করে ‘মাগফিরাত’ কামনা পুলিশ পরিদর্শকের