টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 8:23 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিশেষ করে ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির সব সদস্য একমত হয়েছেন এবং এগুলো হুবহু সংসদে উপস্থাপন করা হবে।বুধবার (২৫ মার্চ) বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, কিছু অধ্যাদেশ যেভাবে আছে সেভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে এনে পাস করবে। দ্বিতীয়ত, কিছু অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীসহ বিল উত্থাপন করা হবে। আর তৃতীয়ত, যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, সেগুলো এই অধিবেশনে ‘ল্যাপস’ (বাতিল) হয়ে যাবে; প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে আসবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী নতুন বিল পাসের আগে পুরনো অধ্যাদেশগুলো অনুমোদন করিয়ে নিতে হবে, যাতে আইনি জটিলতা তৈরি না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় সভাপতি আগামী ২৯ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে পরবর্তী সেশনের সময় নির্ধারণ করেছেন। আশা করি, ওইদিন সন্ধ্যার মিটিংয়ে আমরা বাকি থাকা বিষয়গুলোর চূড়ান্ত ফয়সালা করতে পারব। সুনির্দিষ্ট কতগুলো অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে, তা ওইদিন বলা সম্ভব হবে। জুলাই সুরক্ষা অধ্যাদেশ নিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, এটি গত বৈঠকেই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।

সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা জুলাই জাতীয় সনদকে এখানে প্রাধান্য দিচ্ছি। সাংবিধানিকতা রক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিল বিবেচনা করা হচ্ছে।” অধিকাংশ অধ্যাদেশ নিয়ে আলোচনা শেষ হলেও দুদক আইন এবং মানবাধিকার কমিশন আইনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুজিবনগর দিবসে সরকারি উদ্যোগে মুজিবনগরেই নেই কোনো উৎসব আয়োজন

উত্তরায় একই পরিবারের গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ১০ জন দগ্ধ

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

৬তলা ছাদ থেকে পড়ে এক পাঠাও চালকের মৃত্যু

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা নজরুল: প্রধানমন্ত্রী

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদ উদযাপন

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ নামে আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল এই নিয়ে নয় জনকে ছাড়পত্র দেওয়া হল এখনো ভর্তি ২৮জন