টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে দুর্ধর্ষ ডাকাতি ২ কোটি টাকার মালামাল লুট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 26, 2026 10:57 pm

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড সাব-স্টেশনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি ৯৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা যায়, বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত প্রায় একটা পর্যন্ত উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া খেজুরতলা এলাকায় নির্মাণাধীন ওই গ্রিডে কর্মরত চারজন পাহারাদারকে বেঁধে রেখে এসব মালামাল লুটের ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন কুমার ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আনাস আলী জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র (পিজিবিসি) উদ্যোগে এ সাব-স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। গ্রিডে বতর্মানে সিভিল কন্ট্রাকশন ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে। এখানে সার্বক্ষণিক চারজন পাহারাদার নিযুক্ত রয়েছেন। ইলেকট্রিক অংশের কাজ করছে চায়না ন্যাশনাল ওয়ার এন্ড ক্যাবল ইমপোর্ট এক্সপোর্ট কর্পোরেশন (সিসি কোম্পানি)।

চায়না কোম্পানি সিসির স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী সোলায়মান আলী জানান, ডাকাতেরা প্রায় এক কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৩৬৮টি ব্যাটারি, ৫৩ লাখ টাকা মূল্যের দুই হাজার মিটার তামার তার এবং ২৬ লাখ ৬০ হাজার ২৮৯ টাকার অন্যান্য সামগ্রী লুটে নিয়ে গেছে। সব মিলিয়ে এক কোটি ৯২ লাখ ষাট হাজার ২৮৯ টাকার মালামাল লুট হয়েছে। তিনি আরও জানান, এখানে দুটি সিসি ক্যামেরা ছিল। তারা এসব সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। একইসঙ্গে পাহারাদারদের কাছে থাকা মোবাইল ফোনও নিয়ে গেছে।

পাহারাদার মকছেদ আলী বলেন, আমিসহ আমার সঙ্গে আবুল কাশেম, শফিকুল ইসলাম ও তার ছেলে সোহাগ এখানে পাহারাদারের কাজ করি। আমরা সবাই কাছুটিয়াসহ আশেপাশের গ্রামের বাসিন্দা। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় আমরা সবাই ডিউটিতে ছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শফিকুল খেতে যায়। ১৫-২০ মিনিট পরে নক করলে গেট খুলে দেই। এ সময় হঠাৎ পেছন থেকে ৫-৬ জন লোক শফিকুলের কলার ধরে ভিতরে নিয়ে আব্দুস সাত্তার নামে একজনকে খুঁজতে থাকে। এ সময় আমরা সাত্তার নামে কেউ নেই জানালে তারা ঘরে চেক করার নামে আমাদের চারজনকেই ডেকে নিয়ে আসে। পরে আরও ১৫-২০ জন লোক ভেতরে ঢুকে। এক পর্যায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত, মুখ, চোখ ও পা বেঁধে ফেলে।

অন্য পাহারাদার আবুল কাশেম বলেন, আমাদেরকে একটি ঘরের ভেতরে আটকে রাখে। এরপরে সাব স্টেশনের ভেতরে গাড়ি ঢোকা এবং বিভিন্ন কাজ করার শব্দ পাই। প্রায় রাত একটা পর্যন্ত তারা এসব করেছে। পরে বেশ কিছুক্ষণ শব্দ না পেয়ে অনেক চেষ্টা করে সোহাগ প্রথমে নিজেকে মুক্ত করে অন্য সবার বাঁধন খুলে দেয়। পরে আমরা জানালার পর্দার স্ট্যান্ড দিয়ে ছিটকানি খুলে ভোর সাড়ে ৪টার দিকে বের হই। এরপর আমরা বাইরে গিয়ে একজনের মোবাইল নিয়ে ৯৯৯-এ এবং আমাদের স্যারদের কল করে জানাই।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুর রশীদ জানান, পাওয়ার গ্রিডের নির্মাণ কাজ শেষের পথে। এখান থেকে বড়াইগ্রাম, গুরুদাসপুর, নাটোর সদর, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী জুন মাসে এটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু এ ঘটনার পরে নির্ধারিত সময়ে কাজ শেষ করাটা কঠিন হয়ে গেল।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনা উদঘাটনে আমাদের পাশাপাশি গোয়েন্দা পুলিশের টিম কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের আটক এবং মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারী হচ্ছে হাওরবাসীর কান্না,উজানের ঢলে ডুবছে জমির পাকা ধান

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

মাহে রমজান উপলক্ষে মুহম্মদীয়া দরবার শরীফে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন

বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: বিদুৎমন্ত্রী

মায়ের অসুস্থতায় দেশে ফেরার ব্যাপারে যা বললেন তারেক রহমান

ড. ইউনূস সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি

সংবাদ সম্মেলনে ডিসিসিআই বেপরোয়া চাঁদাবাজিতে ব্যবসা ও বিনিয়োগে আস্থাহীনতা তৈরি করছে

বিশ্ববাজারে কমলো তেলের দাম

জীবনে এগিয়ে যেতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

ভূরুঙ্গামারীতে জেলা পরিষদের অর্থায়নে চরাঞ্চলের ৪০ জন অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন