টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে ইয়াবা ও টাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
March 27, 2026 6:10 pm

রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও টাপেন্টা ট্যাবলেট সহ রাসেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রাসেল মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা ও ২২ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটক রাসেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার ছেলে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫২০ পিছ ইয়াবাসহ ১৮ মামলার আসামী গ্রেফতার

পটিয়া বাথুয়াস্হ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষে মহোৎসব

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

বীরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু 

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ