টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক, স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্রের নারী সদস্যাসহ গ্রেফতার পাঁচ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 11:18 pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলো- মোসা. রোজিনা আক্তার (৪২), মীম আক্তার (২৩), মো. আল-আমিন (২৩), মো. কাশেম আহাম্মেদ (২৮) এবং মোঃ নাহিদ (৩৩)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল আনুমানিক ১০.৫০ ঘটিকায় গৃহকর্মীর কাজের জন্য জনৈক রোজিনা আক্তার ছুটা বুয়া হিসেবে বাদির বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ কাজ করার পর সে কাজ অসমাপ্ত রেখে একই ভবনের অন্য ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বের হয়ে যায়।

পরবর্তীতে বাসায় আর ফিরে না আসায় এবং বিল্ডিয়ের বিভিন্ন বাসায় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে বাদি ও তার স্ত্রীর সন্দেহ হলে তারা বাসার মূল্যবান জিনিসপত্র রাখার স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশে রক্ষিত লাগেজের চেইন খোলা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে লাগেজ পুরোপুরি খুললে দেখতে পান যে, সেখানে রাখা স্বর্ণালংকারের বক্সটি চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, তিনটি আংটি, দুটি চুড়ি, দুই জোড়া কানের দুল ও একটি লকেটসহ মোট নয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় লালবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত কাশেম আহাম্মেদের কাছ থেকে লকেটসহ একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল এবং নাহিদের কাছ থেকে একটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, একটি আংটি, দুইটি চুড়ি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চুরি হওয়া মোট নয় ভরি আট আনা স্বর্ণালংকারের মধ্যে অধিকাংশই উদ্ধার হয়েছে এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোর-চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন প্রতিহত করতে চাইলেব্যবস্থা নেওয়া হবে

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ডব্লিউএইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার