টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ: ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 27, 2026 11:25 pm

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি জাহাজ শুক্রবার (২৭ মার্চ) ফিরিয়ে দিয়েছে ইরান। এর মধ্যে দুটি জাহাজ চীনা কোম্পানির মালিকানাধীন। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে এদিন নতুন এক ঘোষণাও দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, জায়নবাদী-আমেরিকান শত্রুদের মিত্র ও সমর্থকদের মালিকানাধীন যেকোনো বন্দর থেকে আসা বা সেই বন্দরগামী যেকোনো জাহাজের চলাচল- তা যেকোনো গন্তব্যেই হোক না কেন, পুরোপুরি নিষিদ্ধ। এই পদক্ষেপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচলের সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। এনার্জি মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের ডেটা অ্যানালিস্ট রেবেকা গার্ডেস এক বিবৃতিতে বলেছেন, এই নতুন পরিস্থিতি নির্দেশ করছে- অস্থিরতা এখনো কাটেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) চীনা কোম্পানি কস্কোর দুটি কনটেইনার জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে কেপলার। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জাহাজ দুটি পারস্য উপসাগরে আটকা পড়ে ছিল। তৃতীয় জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা জানা যায়নি।

মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ: ইরান,মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ: ইরান হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজ। ফাইল ছবি: এএফপি

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি জাহাজ শুক্রবার ফিরিয়ে দিয়েছে ইরান। এর মধ্যে দুটি জাহাজ চীনা কোম্পানির মালিকানাধীন। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে এদিন নতুন এক ঘোষণাও দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, জায়নবাদী-আমেরিকান শত্রুদের মিত্র ও সমর্থকদের মালিকানাধীন যেকোনো বন্দর থেকে আসা বা সেই বন্দরগামী যেকোনো জাহাজের চলাচল- তা যেকোনো গন্তব্যেই হোক না কেন, পুরোপুরি নিষিদ্ধ।

এই পদক্ষেপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচলের সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। এনার্জি মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের ডেটা অ্যানালিস্ট রেবেকা গার্ডেস এক বিবৃতিতে বলেছেন, এই নতুন পরিস্থিতি নির্দেশ করছে- অস্থিরতা এখনো কাটেনি।

শুক্রবার চীনা কোম্পানি কস্কোর দুটি কনটেইনার জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে কেপলার। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জাহাজ দুটি পারস্য উপসাগরে আটকা পড়ে ছিল। তৃতীয় জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা জানা যায়নি।

শীর্ষস্থানীয় শিপিং জার্নাল লয়েডস লিস্টের তথ্য অনুসারে, সম্প্রতি ইরান মোট ২৬টি জাহাজকে এই প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে। এই জাহাজগুলো ইরান উপকূলের ঠিক কাছে অবস্থিত লারাক দ্বীপের পাশ দিয়ে একটি বিশেষ রুট ব্যবহার করে। লয়েডস লিস্ট এই রুটকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে অভিহিত করেছে। অনুমতি পাওয়া জাহাজগুলোর বেশিরভাগই চীন, গ্রিস, ভারত, পাকিস্তান ও সিরিয়ার মালিকানাধীন।

শুক্রবার (২৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে সেপাহ নিউজ বলেছে, হরমুজ প্রণালি খোলা আছে বলে শুক্রবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাঁর এই দাবিটি মিথ্যা। আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর বিভিন্ন দেশের তিনটি কনটেইনার জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ৪৭৪ অভিযান, হতাহত ১,৫৪০

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা আংশিক উৎপাদন বন্ধ

লাইভ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘সাংবাদিক, ঢামেকে নিয়ে  আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন

রাজারহাটে বিএনপি জনসভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল,দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা, পাঁচ দিনব্যাপী পালিত হবে নানা কর্মসূচি

অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন

নির্মাণ শ্রমিকের মৃত্যু

অচেতন অবস্থায় রাস্তায় পরেছিল এক বৃদ্ধ ঢামেকে মৃত্যু

ঢামেকে আবারো ধরা খেল ভুয়া চিকিৎসক

জাতীয় সংসদের অধিবেশনেই থাকবেন গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিকশাচালক

টাকার হিসাব নিয়ে কেয়ারটেকা রফিকুলের সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনিরের,‘স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন!