রাজধানীর বংশাল মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোজাম্মেল হোসেন(৩৩) নামে এক পিডিবির ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২০ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আশিকুজ্জামান জানান,সকাল সোয়া ১০টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা ফুলবাড়ী থানা এলাকার আব্দুল কাদের খানের ছেলে ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



















