টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে আনসার সদস্যদের বহনকারী তিন বাসের সংঘর্ষে আহত-৭

প্রতিবেদক
এ কে পলাশ
April 13, 2026 8:37 pm

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আনসার সদস্য আহত হয়েছেন নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার ।

সোমবার দুপুর একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, খাগড়াছড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা দেওয়া আনসার সদস্যদের বহনকারী তিনটি বাস একই লাইনে চলছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছলে হঠাৎ একটি বাসের সঙ্গে সামনে থাকা আরেকটি বাসের ধাক্কা লাগে। এতে পেছনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসে ধাক্কা দেয়। ফলে পরপর তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত আনসার সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাস গুলো অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে । ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

মাদক কারবারীতে গুলিতে আহত আরেক শীর্ষ মাদক কারবারি নিহত

ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

মিরপুরে চাকরির নামে প্রতারণা: দুই প্রতারক গ্রেফতার

রাউজানে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

পূর্বাচলের জলসিড়ি এলাকার ৪তলা ভবন থেকে নিচে পড়ে ঠিকাদারের মৃত্যু

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী