টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 3:03 am

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এর আগে জুলাই-জানুয়ারি রাজস্ব ঘাটতি ছিল ৬০ হাকার কোটি টাকার বেশি ছিল।

এনবিআরের হালনাগাদ তথ্য সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকার শুল্ক–কর আদায়ের লক্ষ্য ছিল এনবিআরের। এ সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি। তবে এই তিন খাতে যথাক্রমে ৮ দশমিক ৮১ শতাংশ, ১৪ দশমিক ৮৪ শতাংশ ও ১২ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। ৮ মাসে ঘাটতি হয় ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা। এ খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা।

আমদানি শুল্ক খাতে ১৭ হাজার ১৬৬ কোটি টাকা ঘাটতি হয়। এ সময় এ খাতে ৮৯ হাজার ৭৮ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকা।

গত জুলাই–ফেব্রুয়ারিতে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৯৭ হাজার ২৮২ কোটি টাকা। এ সময়ে এ খাতের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ২১৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে আমদানি শুল্ক থেকে ৬৬ হাজার ৮৯ কোটি টাকা, ভ্যাট থেকে ৮৫ হাজার ৭১৯ কোটি টাকা ও আয়কর থেকে ৭৫ হাজার ৫৩৭ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁওয়ে বাস ও সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের

দীর্ঘদিন পর লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী

তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপিদের মৃত্যুতে সংসদে শোক

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

ব্রাক্ষণবাড়ীয়া-০১ নাসিরনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপির সদস্য আহত

শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ