রাজধানীর তেজগাঁও থানার ডেইলি স্টার অফিসের সামনে লাব্বাইক বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মামুন ফরাজী (৩৫) নামের সিএনজি চালক নিহত।
বুধবার (০৮ এপ্রিল) দুপুর একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) কাজী ফয়সাল জানান, ফার্মগেট ডেইলি স্টার অফিসে সামনের লাব্বাইক যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষ হয়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার সিকদার ফরাজীর ছেলে নিহত পেশায় সিএনজি চালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় লাব্বাইক বাসটি থানায় জব্দ করা হয়েছে



















