টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 6:58 pm

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনকে আদালতে হাজির করতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। এদিন গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও বিজি প্রেস থেকে গেজেট প্রকাশ না হওয়ায় নতুন করে সময় নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ রয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ মার্চ দিন ধার্য করা হয়। তবে পুলিশ সেদিনও তাকে গ্রেফতার করতে পারেনি বলে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে, গত ৮ মার্চ আদালত আইন অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, টিউলিপসহ আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে রেজিস্ট্রি করেন।

গত বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এছাড়া মামলার অপর আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার বিষয়ে তদন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি এম এ হান্নান

এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক