টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 7:12 pm

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়কপথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে সরকার, বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের দোহাই দিয়ে মেগা প্রজেক্টগুলোতে ভয়াবহ দুর্নীতি করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক উপদেষ্টা নিজ নিজ এলাকার উন্নয়নে পক্ষপাতমূলকভাবে ফান্ড বরাদ্দ নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময়ে উত্তরাঞ্চল উন্নয়নের দিক থেকে বারবার অবহেলিত হয়েছে।

বর্তমান সরকার সেই বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দেওয়া হবে যাতে সাধারণ মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে। তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষিপণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে গ্রামীণ সড়কগুলো মেরুদণ্ড হিসেবে কাজ করে। তাই উত্তরবঙ্গসহ সারা দেশের অবহেলিত জনপদগুলোর রাস্তা পাকাকরণে মন্ত্রণালয় থেকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে বলে জানান মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি

যাত্রীবাহী বাসে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল-আমিন গ্রেফতার

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

অবৈধ VOIP সরঞ্জাম ও ১,৫৪৭টি বিভিন্ন কোম্পানীর সিম সহ মূলহোতা রাজু গ্রেফতার

শিক্ষার্থীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা

পুলিশের লাঠিচার্জ, জল কাবান, সাউন্ড গ্রেনেড আহত পাঁচ

কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

ডিভোর্সের পর একাকী জীবন, মুগদায় ঝুলন্ত অবস্থায় মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ