টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কেন্দ্রে বসছে সিসিটিভি-জ্যামার  থাকছে ১১ নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 7:19 pm

এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সিগন্যাল জ্যামার ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষাকে ঘিরে প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট স্থানে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে ইতোমধ্যে ক্যামেরা রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল রয়েছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মোবাইল ফোনের মাধ্যমে নকল ঠেকাতে কেন্দ্রে সিগন্যাল জ্যামার স্থাপন করা হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট কেউই মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

এছাড়া পরীক্ষার্থীরা যেন কোনো নোট, কাগজ বা অননুমোদিত সামগ্রী নিয়ে হলে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশপথে তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে তল্লাশির জন্য নারী পুলিশ বা নারী পরিদর্শক নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নে কোনো অবহেলা বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে পুলিশের ১৩৯৯ মামলা

কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ হয়েছে ৭৬ জনের

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে বন্যায় ভারত থেকে ভেসে আসা মৃত গন্ডারের জায়গা হবে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা

বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, হাসপাতালে ১৮