টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 8:14 pm

জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল বংশাল সড়কে টহল কার্যক্রম পরিচালনা করছিলো। রাত আনুমানিক ২.৩০ ঘটিকার সময় স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন ছিনতাইকারীর দেহ তল্লাশি চলাকালে তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেফতারকৃতের হেফাজত হতে সুইচ গিয়ার চাকুটি জব্দ করে। পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে গ্রেফতারকৃত

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ছিনতাইকারীও সামান্য আহত হয়। আহতদের তাৎক্ষণিক স্যার সলিমুল্লাহ হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বংশাল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধের ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৪ জানুয়ারি বেতাগী আস্তানা শরীফে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে বৃহত্তম বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

পিকআপ ভ্যানে ধাক্কায় মোটরবাইক চালক নিহত

ইউরোপ সেরার মহালড়াই পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের ঐতিহাসিক প্রতিশোধ, মুকুট কার হাতে?

বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

দৌলতদিয়ার পদ্মায় বাসডুবি,নৌ মন্ত্রণালয়ের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন,তিন কর্মদিবসের জানানোর নির্দেশ

শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই: বিমানমন্ত্রী

প্রাণঘাতী হাম-ডেঙ্গুর থাবায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের