টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 7:28 am

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ (আদেশ নং ০১, ২০২৫) এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে’ নোটিশ উপস্থাপনের পর আইনমন্ত্রী ফ্লোর নিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী বলেন, আমি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রস্তাবনা মনে করছি ৷ এ বিষয়টি আলোচনার দাবি রাখে ৷ উনাদের পক্ষ থেকেও আলোচনা হবে আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে আমরা আলোচনা করতে চাই। তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন যে কারণে বিরোধদলীয় নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সাবজেক্টের ওপর আলোচনা করতে গেলে প্রত্যেক সংসদ সদস্য টেবিলের সামনে বাংলাদেশের সংবিধান জুলাই সনদ এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে যে কারা সত্য আমরা দেখাতে চাই আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক।
মন্ত্রী বলেন, আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কীভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো ৷ সেই কারণে এ বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখাতে চাই এরই মধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটা আমরা উপস্থাপন করতে চাই।

এটা ডিবেট প্রয়োজন অত্যন্ত জনগুরুত্বপূর্ণ অত্যন্ত সময় উপযোগী এ সাবজেক্টটা আলোচনার জন্য ৷
তিনি আরও বলেন, মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এ চারটি বই তার সঙ্গে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় উনারা জানেন দুইটি অন্য বই লাগবে তিনটি বই লাগবে মদিনা সনদ তারপরে হপস, লকস, রুশোর সোশাল কন্টাক্ট থিওরির ওপরে যে বই এবং ১৯৭২ সালে আমাদের গণপরিষদ আদেশ যেটা ছিল যে আদেশ বলে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার আগে যে প্রেক্ষাপটটা ছিল ৷ এ কয়েকটা বই আমি উপস্থাপন রাখার জন্য অনুরোধ করব ৷ আর একটি তারিখ নির্ধারণ করেন সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই ৷

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার কথিত প্রভাবশালী সাংবাদিক

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

এবার ইরানে সবচেয়ে হামলার ঘোষণা ট্রাম্পের

রাউজান পশ্চিম গুজরায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের উদ্যোগে শিক্ষা সহায়তা বৃত্তি ও পুরস্কার বিতরণ

সাংবাদিক হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

যুদ্ধ উত্তেজনার মধ্যেই আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি