টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 17 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
October 17, 2026 5:23 pm

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্যবিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো কিন্তু একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

দুর্গাপুরে এসব সন্ত্রাসীরা কোথা থেকে এসেছে তা খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।

এই হত্যাকাণ্ড নিয়ে কোনো গাফিলতি করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তাই দ্রুত এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

পরে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করে গণমাধ্যম কর্মীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রুতগামী গাড়ির ঢাকায় এক বৃদ্ধর মৃত্যু

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী বিরোধের জেড়ে দু পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ০২ আহত শতাধিক,

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

মানুষের সমর্থনেই এনসিপি এগিয়ে যাবে: নাহিদ

রুহুল আমিন স্বপন সিন্ডিকেটকে “বায়রা” থেকে বিতারিত করে সেলিম ও ফখরুল ইসলামসহ সিন্ডিকেটের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন (পর্ব ১)

ওলামায়ে হক্কানি ও আমরা এক দল: হেফাজতের আমির

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল