টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্র  সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল ব্যানার্জি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 30, 2026 7:35 am

বড়সড় দুঃসংবাদ পেল টলিউড। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জি কলকাতার অদূরে দিঘার কাছে একটি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, গত রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে দিঘার কাছে উড়িষ্যাল তালসারি সমুদ্র সৈকতে যান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুটিং চলাকালীন এক পর্যায়ে পানিতে নামলে হঠাৎ তলিয়ে যান।
পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ধারাবাহিকটিতে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

তিনি আরও জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। পরে দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজ করা হলে বিষয়টি সামনে আসে।

অন্যদিকে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, শুটিং শেষ হওয়ার পর তিনি পানিতে নামেন। সম্ভবত তিনি সাঁতার জানতেন না বা কোনোভাবে পানিতে আটকে পড়েছিলেন। টেকনিশিয়ানরা চিৎকার করে জানান তিনি ডুবে যাচ্ছেন।

উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন, তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিপাড়ায়। সহকর্মী ও ভক্তদের মধ্যে বিরাজ করছে গভীর শোক।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’ রাহুলকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। রাজ চক্রবর্তী নির্মিত এ সিনেমায় তার কৃষ্ণ চরিত্র তখনকার সিনেমাপ্রেমীদের আবেগে ভাসায়।

এছাড়া ‘জ্যাকপট’, ‘কাগজের বউ’সহ আরও কয়েকটি সিনেমায় তার চরিত্রগুলো নন্দিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

প্রাইভেট জেট উড়লেও এখনও সৌদিতেই রোনালদো

ছুরিকাঘাতে আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোটরসাইকেল ও একটি ব্যাগ হাড়ালেন এক ব্যবসায়ী

ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভোগনগরে ইউপি নির্বাচন সামনে রেখে রুহুল আমিন বাবুর মতবিনিময় সভা

হরমুজ প্রণালির ‘গোপন নৌপথ’ চালু করল যুক্তরাষ্ট্র! প্রতিদিন বের করা হচ্ছে এক কোটি ব্যারেল তেল

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী