টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 11:22 pm

পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খেলোয়াড়দের মূল পরিচয় হবে দেশের প্রতিনিধি হিসেবে, কোনো রাজনৈতিক পক্ষের নয়। সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের উচিত নিজেদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করা। দেশ-বিদেশে সাফল্য এনে বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে উচ্চস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে ল্যাপটপের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থায় ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম, একাগ্রতা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধা টিকতে পারবে না। পরাজয়কে শিক্ষার অংশ হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরাজয় মানে হেরে যাওয়া নয়, বরং তা ভবিষ্যৎ জয়ের পথ তৈরি করে।

তিনি আরও বলেন, খেলাধুলা এখন একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। হিসাবরক্ষণ, প্রকৌশল বা আইনি পেশার মতো ক্রীড়াকেও গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী,ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

লালবাগের বাসায় ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

জুলাই সনদ ও পিআর সহ ৫ দফা দাবিতে সড়ক জুড়ে কুমিল্লায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা

ভূরুঙ্গামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান,তিনটি ট্রাক চালককে জরিমানা

ইরানিদের সহায়তায় স্বর্ণালঙ্কার, জমানো টাকাসহ মূল্যবান সম্পদ দিচ্ছেন কাশ্মীরবাসী

একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ

রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি ৫০ বছর পর উদ্ধার