টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 10, 2026 7:08 pm

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রবিবার (১০ মে) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন তিনি। এ সময় দগ্ধ রোগীদের চিকিৎসা ও পরিবারের খোঁজ-খবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, গৃহকর্তা গ্যাস লাইট দিয়ে আগুন জালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। বিষয়টি খুবই মর্মান্তিক বেদনাদায়ক। শিশুসহ পাঁচজনই দগ্ধ হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতাল একটা পরিবার নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানতে পেরেছি তাদের দরজা জানালা বন্ধ ছিল। সর্বাত্মক চিকিৎসা চলছে, আর্থিক সমস্যা হলে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের সমাজে কোনো অ্যাওয়ারনেস (সচেতনতা) নাই। বহুবার টিভিতে বলা হচ্ছে, আপনারা যারা সিলিন্ডার ব্যবহার করেন, তারা বাইরে সিলিন্ডার রাখবেন। লিকেজ আছে কিনা তা আগে থেকেই দেখে নেবেন।

এ ছাড়া যারা সরকারি লাইন গ্যাস ব্যবহার করেন, তারা লাইন সংযোগের সময় ভালোভাবে চেক করে নেবেন, কোনো লিকেজ আছে কি না।

এ ছাড়া দরজা জানালা খুলে গ্যাসের চুলা জ্বালাবেন।অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য দুই একদিনের মধ্যে আমরা ইন্টার মিনিস্ট্রিরিয়াল একটা মিটিং করব। সরকারের পক্ষ থেকে তো আগুন বন্ধের কোনো উপায় হাতে নাই। অনেক পরিবার চুলার নিচে সিলিন্ডার রেখে দেন। বারবার আমরা টেলিভিশনের মাধ্যমে প্রচার করছি, গ্যাস সিলিন্ডার বাইরে রাখুন। কোন লিকেজ আছে কিনা মাঝে মাঝে কোম্পানি দিয়ে চেক করাবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

এবারের চ্যাম্পিয়নস লিগে যত হাইভোল্টেজ ম্যাচ

সাত দিনের এআই প্রশিক্ষণের সমাপণী করবেন তথ্যমন্ত্রী, সাংবাদিকতায় এআই দক্ষতা বাড়াতে ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে শুক্রবার

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক

টি-টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারলো বাংলাদেশ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট সৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ।