টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 11:58 pm

মানিলন্ডারিংয়ের একটি মামলার তদন্ত চলমান থাকায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া (জীবন)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ১১ জানুয়ারি ভাটারা থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থা সিআইডি জানিয়েছে, তারা পারস্পরিক যোগসাজশে প্রায় ২৪ কোটি ৫৩ লাখ টাকার বেশি অবৈধভাবে আদায় করে তা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন।এই পরিপ্রেক্ষিতে সিআইডির

ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম গত ২৯ মার্চ আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে উপস্থাপিত ওই আবেদনের শুনানি শেষে আদালত তা অনুমোদন দেন। আদেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ

রাজধানীতে ময়লার স্তুপ থেকে একটি গলা কাটা মরাদেহ উদ্ধার

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলার সাবেক মেয়র সেলিনা আইভীকে হাইকোর্ট জামিন দিয়েছে

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ

মায়ের মৃত্যুর ১০দিন পরে শোক সইতে না পেরে ছেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ভারতের ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা!

হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে পাচজনের মৃত্যু

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের