টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 31, 2026 8:22 pm

কক্সবাজারের টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী-শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড বলছে, বসতঘরটি মানব পাচারকারীদের আস্তানা। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই সাতজনকে সেখানে আনা হয়। সোমবার (৩০ মার্চ) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে অবৈধভাবে আটকে রেখে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন বিশেষ অভিযান চালায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান চলাকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সাতজনকে টেকনাফের আস্তানাটিতে নিয়ে আসে। সেখান থেকে তাদের সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এর আগেই কোস্ট গার্ডের অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, উদ্ধার হওয়া সাতজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

বাধ্যতামূলক অবসরে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

রাউজান এর শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে ঠাকুর রামচন্দ্রদেব এর ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব শুরু

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার