টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণিল বিদায় সংবর্ধনা পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 1, 2026 4:15 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  আশুগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সোহাগপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষকে।

গত মঙ্গলবার ৩১ মার্চ  বিদায় অনুষ্ঠানে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মানজনকভাবে বিদায় জানানো হয়, যা উপস্থিত সকলের মাঝে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে নারায়ণ চন্দ্র ঘোষের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, নিষ্ঠা ও নেতৃত্ব শিক্ষাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, একজন গুণী শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে। এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনের জন্য উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
শেষে, আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীদের বিদায় শুভেচ্ছা গ্রহণ করে নারায়ণ চন্দ্র ঘোষ স্যার তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

নারায়ন চন্দ্র ঘোষ সরাইল উপজেলার অরুয়াইল এলাকার জয়নগর গ্রামের বামা রচণ ঘোষের সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২

সুতার ওপর ঝুলছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

কুমিল্লা চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বীরগঞ্জে ঈদ উপলক্ষে ৭০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মিরপুরে দেলোয়ার হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে

পায়ে মাড়ানো খামিরে তৈরি হচ্ছে ভেজাল সেমাই ৩ লাখ টাকা জরিমানা

ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

হযরত শাহজালাল বিমানবন্দর চলমান যুদ্ধে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কার করছে বিএনপি