টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 28 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
June 28, 2026 8:11 pm

চট্টগ্রামের দক্ষিণ রাউজান-এর ঐতিহাসিক দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির অঙ্গনে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক আকর্ষণীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”।
​

বিশিষ্ট নাট্যকার কুমার নিরঞ্জন-এর রচনায় নির্মিত এ নাটকটি পরিচালনা করছেন রাজীব পাঠক এবং সংগীত পরিচালনায় রয়েছেন মিলন আচার্য। নাটকটি প্রযোজনা করছে দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটি এবং পরিবেশনায় রয়েছে সংলাপ থিয়েটার, চট্টগ্রাম।
​নাটকের মূল উপজীব্য ও কাহিনী
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমন করেন, তখন গোটা বৃন্দাবন যেন এক গভীর শূন্যতায় নিমজ্জিত হয়ে পড়ে। গোপ-গোপী, সখা-সখী, নন্দ-যশোদা এবং সমগ্র বৃন্দাবনবাসী প্রিয় কৃষ্ণের বিচ্ছেদ বেদনায়> কাতর হয়ে ওঠেন। সেই বিচ্ছেদের বেদনা, প্রেম, ভক্তি এবং কৃষ্ণপ্রেমে উদ্বেলিত বৃন্দাবনের হৃদয়স্পর্শী অনুভূতিই এই নাটকের মূল উপজীব্য।
​নাটকটিতে তুলে ধরা হয়েছে বৃন্দাবনের মানুষের অসীম কৃষ্ণভক্তি, শ্রীকৃষ্ণের শৈশব স্মৃতি এবং তাঁর অনুপস্থিতিতে বৃন্দাবনের নিঃসঙ্গ ও বেদনাময় পরিবেশ। একই সঙ্গে নাটকটি দর্শকদের সামনে ভক্তি, প্রেম ও আত্মত্যাগের এক অনন্য বার্তা পৌঁছে দেবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
​

অভিনয় শিল্পী ও কলাকুশলীবৃন্দ
​নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন স্থানীয় ও আমন্ত্রিত একঝাঁক প্রতিভাবান নাট্যশিল্পী। অভিনয় চরিত্রের করবেন-
​কৃষ্ণ: সুজন দাশ
​বলরাম: রাজীব মল্লিক
​বিতংস: তীলেশ পারিয়াল
​সুধাম: শংকর চৌধুরী
​বসুধাম: অসীম চৌধুরী
​শ্রীধাম: তন্ময় দাশ গুপ্ত
​নন্দরাজ: দোলন কৃষ্ণ ঘোষ
​আয়ান ঘোষ: অমল কান্তি দে
​শিব: প্রদীপ্ত তালুকদার
​কালী: সায়ন্তি দাশ গুপ্তা
​ছোট কৃষ্ণ: তীর্থ মহাজন অর্জুন
​ব্রাহ্মণ: মোশারফ হোসেন
​সেনাপতি: ইসমাইল হোসেন
​দয়ানাথ: সমীর চন্দ্র দে
​নিমে বাগ্দী: রিটন কান্তি দে,
​কৃপাচার্য: রাজীব পাঠক
​রাধা: অর্থি ভট্টাচার্য
​অস্তী: শ্রিপ্রা চৌধুরী
​কুটিলা: চৈতী সেন
​রুক্মিণী: বৈশাখী
​স্মারক দ্বায়িত্বে: নাটকটির স্মারক হিসেবে দায়িত্ব পালন করবেন জীবন দে ও অ্যাডভোকেট শিবু প্রসাদ ভদ্র।
​আমন্ত্রন ও প্রত্যাশা
​

মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ ও সর্বস্তরের দর্শকদের এই ব্যতিক্রমী ধর্মীয় নাটকটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নাটকটি দর্শকদের মাঝে ভক্তি, মানবতা ও শ্রীকৃষ্ণপ্রেমের চিরন্তন বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে এবং এলাকায় এক উৎসবমুখর ধর্মীয় আবহ সৃষ্টি করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

বীরগঞ্জে ঈদ উপলক্ষে ৭০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ঢাবিতে হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ: উল্টো ভুক্তভোগী ও হল সংসদ নেতাদের শোকজ

জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় ওমরাহ যাত্রীদের জানাজা মদিনায় অনুষ্ঠিত

‎ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান ‎

মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে