টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 1, 2026 4:49 pm

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগেরসহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুম (২৩), মোঃ শুভ (২০), মোঃ মাহমুদুল হাসান (১৮), মোঃ রাব্বি (২০), মোঃ কিবরিয়া (১৯), মোঃ মোস্তাক (২২), মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মোঃ জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মোঃ রাকিব হোসেন (৩০), মোঃ জনি (২৬), মোঃ রাসেল (৩৬), কামরান সরকার এ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মোঃ ফারুক হোসেন (৩২), মোঃ রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মোঃ দেলোয়ার হোসেন (৫১), মোঃ তুষার (১৮), আবির (২০), মোঃ রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মোঃ শাকিল (২৩), মোঃ লিটন (৪৫), মোঃ ফারুক (৩০), মোঃ সজীব (২১), মোঃ শাহিন হোসেন (৩০), মোঃ রাশেদ (২৫), সাব্বির (২৩), মোঃ ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবাযিশ বিশ্বাস (২৩), মোঃ তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মোঃ রাব্বি (১৯), মোঃ সেলিম (৩৫), মোঃ রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মোঃ ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মোঃ চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মোঃ শাহজাহান (৪৫)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজধানীর হাজারীবাগসহ নগরীর বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

কাহারোলের জয়নন্দ ডিগ্রি কলেজে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গাজাগামী ত্রাণ বহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ