টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরিশোধিত তেলের সংকটে বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 6:25 pm

অপরিশোধিত জ্বালানির ঘাটতির কারণে চলতি মাসেই সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালিতে সংঘাতের প্রভাবে তেল আমদানিতে বিঘ্ন ঘটায় এ আশঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন জানিয়েছেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই অপরিশোধিত তেলের সংকট দেখা দিতে পারে, যার ফলে কিছু সময়ের জন্য ইআরএলের কার্যক্রম বন্ধ রাখতে হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত রিফাইনারিটিতে মজুত ছিল মাত্র ২৩ হাজার টন ক্রুড অয়েল, যা সর্বোচ্চ সাত দিন পর্যন্ত পরিশোধন করা সম্ভব। এ পরিস্থিতিতে আগামী ৭ এপ্রিলের মধ্যেই উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে অপরিশোধিত তেলের একটি জাহাজ পৌঁছায়। এরপর থেকে নতুন কোনো চালান আসেনি। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে বর্তমানে তিনটি তেলবাহী জাহাজ দেশের পথে রয়েছে বলে জানা গেছে। এগুলো পৌঁছাতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে একটি জাহাজ পৌঁছাতে ১২ থেকে ১৫ দিন সময় লাগে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ

নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিলে যাওয়ার পথে হামলা, আহত ১৫

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

এবার ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই

তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে নগরীর দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি