টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 6:45 pm

ইরানে বিরাজমান উত্তেজনার মধ্যে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক অভিযানে দেশটি সহায়তা করবে বলে জানা যায়। মঙ্গলবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালি খুলে দেওয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আমিরাতের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিটকে জানায়, হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত রাখতে সামরিক ভূমিকা কী হতে পারে তা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি প্রতিবেদনের তথ্য অস্বীকার করেনি। তারা জানায়, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাধীন রাখতে একটি বৈশ্বিক ঐক্যমত্য তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যার ফলে বিশ্বে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, এই পথে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ। স্বামী গ্রেফতার

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ইরানের বিদ্যুৎ স্থাপনায় মার্কিন হামলা স্থগিতাদেশের সময়সীমা ১০ দিন বাড়ালেন ট্রাম্প

তিতুমীর কলেজের বিপরীতে আবাসিক হোটেলের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের ধর্মীয় বৃত্তি পরীক্ষা

বিএনপি ক্ষমতায় গেলে নীলফামারীতে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে-তারেক জিয়া

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে রাশিয়া

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা