টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
October 11, 2025 2:56 pm

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারন অর রশিদ হারুন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি বালিয়াকান্দি জেলা পরিষদ অডিটোরিয়াম বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে  উপজেলায় কর্মরতন সাংবাদিকদের সঙ্গে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল ইসলাম শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। আর আপনারা সেই দর্পণের পারদ। আপনারা সকল ধরনের সংগবাদ পরিবেশন করবেন। আমি যদি অন্যায় করি তাহলে সেই সংবাদও পরিবেশন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের পুর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানিসংকটে জাহাজের ভাড়া বেড়েছে ২০ শতাংশ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে

পল্লবীতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২, গ্রেফতার ৫

ফুটবল বিশ্বকাপ শেষের পথে গ্রুপপর্ব, কারা গেল নকআউটে, বিদায়ঘণ্টা বাজল কাদের

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার

সরকারের সমালোচনার পাশাপাশি বিকল্প পরিকল্পনা দিন: নজরুল ইসলাম খান

‎সাভার পৌর শ্রমিক দলের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢামেক হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমান এর নামের দুর্নীতির অভিযোগ

প্রথম কর্মদিবসে ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী সবার সঙ্গে করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঝুনাগাছচাপানী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান