টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ, দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 2, 2026 5:47 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছুটি কমপক্ষে তিনদিন করাসহ প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের সব সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন।’

সন্তোষ শর্মা জানান, বাংলাদেশের হিন্দুদের যেসব সমস্যা আছে সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তাদের দাবির মধ্যে আছে- অর্পিত সম্পত্তি আইন; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন করা; দেবোত্তর সম্পত্তি আইন করা; সংখ্যালঘু সুরক্ষা আইন জারি এবং পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন।

সেই সঙ্গে দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করা; ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের যেসব লোকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার; সংখ্যালঘুদের জন্য জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ফেসবুকে নানা রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যেসব হত্যাকাণ্ড, লুটপাট ও ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর বিচারের দাবি জানানো হয়।
সন্তোষ শর্মা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বলেছেন যে পর্যায়ক্রমে বিচার করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ মেলা

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে

জ্বালানিসংকটে জাহাজের ভাড়া বেড়েছে ২০ শতাংশ

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষ প্রার্থীর এম এ হান্নানের জনসভা

কোনো শক্তি, হুমকি-ধামকি কিংবা মিথ্যা মামলা তাঁকে জনগণ বা দল থেকে বিচ্ছিন্ন করতে পারেনি-হাজী ইয়াছিন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক তরুনী আত্মহত্যা

কাহারোলে বিএনপি নেতা মনজুরুলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন