টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 2, 2026 6:45 pm

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২ এপ্রিল) শেখ হাসিনার পক্ষে একটি ল’ফার্মের চিঠি প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

মো. আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে যুক্তরাজ্য থেকে ল’ফার্মের মাধ্যমে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। চিঠিটি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গত ৩০ মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ই-মেইলে ট্রাইব্যুনালে চিঠি পাঠান তার পক্ষে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি।

ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে চিঠিতে।

একইসঙ্গে চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হলো, তা জানিয়ে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিংসলি ন্যাপলি।

গত বছরের ১৭ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষে আইনজীবী নিযুক্ত করেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিতে পারছেন না

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মেলায় মানুষের ঢল

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার,আটক-২

মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ