টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বাসের পর এবার কালুরঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পড়লো কর্ণফুলী নদীতে

প্রতিবেদক
রাজবাড়ী প্রতিনিধি
April 3, 2026 8:17 am

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ২৬ জনের প্রাণহানির রেশ না কাটতেই এবার কালুরঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে
কর্ণফুলী নদীতে পড়লো পণ্যবাহী ট্রাক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ট্রাকটি কালুরঘাট ফেরিঘাট এলাকায় ফেরির জন্য অপেক্ষা করছিলো। এ সময় হঠাৎ ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মালামাল আনলোড করে শহরের দিকে যাওয়ার পথে ট্রাকটি ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, বোয়ালখালীতে ডুবুরি দল না থাকায় আগ্রাবাদ থেকে ডুবুরি আনা হচ্ছে। তারা পৌঁছালে ট্রাক উদ্ধারের কাজ শুরু হবে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে ২৬ জনের প্রাণহানির ঘটনার সেই রেশ না কাটতেই এবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ফেরিঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়াযর এই ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আবারও সামনে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

রোগীসেবা ও দালালবিরোধী কার্যক্রমে অবদান: ঢামেক পরিচালকের প্রশংসাপত্র পেলেন পিসি আবুল আহাদ

চার দশকের ব্যবধানে একই হোটেলে বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট

কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা

মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী আটক

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ ভিন্নভাবে শুভেচ্ছা জানাতে পুলিশ সুপার তারিকুল ইসলামের চমক