টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পুলিশের সিটিটিসি’র হাতে ধরা সন্দেহভাজন শিশু জঙ্গি!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 3, 2026 8:08 pm

এবার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সাথে জড়িত সন্দেহে আইনের সাথে সংঘাতে জড়িত সন্দেহভাজন এক শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬.১১ ঘটিকায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া শিশুটি শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সাথে যোগাযোগ রয়েছে মর্মে জানা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম (আইএস) এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। এছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে জানা যায়।

বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈঠক শেষে ট্রাম্পের ‘রহস্যজনক নীরবতা’

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী

আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

মুগদায় খণ্ডিত মোকারমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কে,এম,বশির উদ্দিন তুহিন উপজেলা চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

জুরাইনে দুর্বৃত্তকারি গুলিতে এক সিএনজি চালক নিহত