টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই তেলের দামে পরিবর্তন আসছে: অর্থমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 3, 2026 10:32 pm

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তাই দেশে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কোরিয়ান ইপিজেড-এ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই। তবে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। এ কারণে সরকারের ওপর আর্থিক চাপ কমাতে এবং পরিস্থিতি সামাল দিতে মূল্য সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে কৃষি ও শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উচ্চমূল্যে জ্বালানি আমদানির ফলে সরকারি তহবিলে চাপ তৈরি হওয়ায় ইতোমধ্যে সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ রেশনিং চালু করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবুও সরকার বিকল্প উৎস থেকে উচ্চমূল্যে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং যেকোনো মূল্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

অর্থমন্ত্রী সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম এম নুরুল আবসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিহাক সুং।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর

হরমুজে জাহাজ চলাচল নিয়ে আলোচনা,ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

কুড়িগ্রাম-১: বিএনপির প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা মনোনয়নে ভূরুঙ্গামারীতে শুভেচ্ছা ও আনন্দ মিছিল

কীটনাশক ও ওষুধ সেবনে মৃত্যু

ছাড়পোকা মাড়া কীটনাশক ও প্যারাসিটাম ঔষধ সেবনে কিশোরীর মৃত্যু

পাবনার সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ভ্যান্সের সফরের আগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা দল

মশিউল আযম চুন্নুকে গ্রেফতার,‘বালিয়াকান্দিতে ক্ষোভ, নিঃশর্ত মুক্তির দাবি

ঢামেক হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে হিসাব রক্ষক জালাল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে অঢেল সম্পদ গড়ার অভিযোগ, সাধারণ কর্মচারীরা জিম্মি

অপপ্রচারের অভিযোগের মধ্যেও আলোচনায় ভাকুর্তার জনপরিচিত মুখ মো. আনোয়ার হোসেন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত