টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত,নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 7:49 am

ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি উঠেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন তিনটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভূপাতিত বিমানটির ক্রুদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান শুরু করেছে।

এর আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিখোঁজ পাইলটদের সন্ধান দিতে পারলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান (প্রায় ৬৪ হাজার ১০২ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও একই ধরনের তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে সিএনএনের একটি বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি পর্যালোচনা করে বলা হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ‘এফ-১৫’ যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বিমানটির মডেল নিয়ে বিভ্রান্তি দেখা যায়। কিছু সূত্রে এটিকে ‘এফ-৩৫’ বলা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে, ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, বিমানটি ‘এফ-১৫’, যা সিএনএনের বিশ্লেষণের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

বিশ্লেষকদের মতে, যদি মার্কিন পাইলটরা ইরানে আটক বা বন্দি হয়ে থাকেন, তাহলে চলমান আঞ্চলিক উত্তেজনায় এটি একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি মির্জা আব্বাস

রাজারহাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

জনপ্রিয় চেয়ারম্যান জনাব,সাঈদআলী সংবর্ধনা

আজ থেকে নতুন পোশাকে পুলিশ

বুধ-বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে ভার্চুয়াল আদালত