টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 5:31 am

ইরানের পার্বত্য এলাকা থেকে গুরুতর আহত এক মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবেন।

গত রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের গভীর পার্বত্য অঞ্চল থেকে ওই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীও তাকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছিল এবং খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ক্রুকে ‘অত্যন্ত সম্মানিত এক কর্নেল’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি গুরুতর আহত ছিলেন। তবুও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

ট্রাম্প দাবি করেন, মানুষ ও সরঞ্জামের উচ্চ ঝুঁকির কারণে এ ধরনের উদ্ধার অভিযান খুব কমই পরিচালিত হয়। তিনি জানান, প্রথম অভিযানের পর দ্বিতীয় দফায় দিনের আলোতে পাইলটকে উদ্ধার করা হয়, যা সাধারণত বিরল ঘটনা।

তিনি আরও বলেন, অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যরা সাহস ও দক্ষতার অসাধারণ নজির দেখিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টায় (স্থানীয় সময়) হোয়াইট হাউসের ওভাল অফিসে সামরিক বাহিনীর সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে ইরানে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুই ক্রু সদস্যের একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন। সর্বশেষ এই পোস্টের মাধ্যমে দ্বিতীয় ক্রু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা

জীবনে এগিয়ে যেতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

যুদ্ধ করে যা নিতে পারেনি, আলোচনায় তা-ই চেয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

অজ্ঞাতনামা মারাদেহ

জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা 

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন