টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
এ কে পলাশ
April 6, 2026 4:44 pm

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। সওজের দায়িত্বরত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।এতে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
জানা গেছে, এর আগে গত বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়। তবে অবশেষে সওজ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিন দেখা গেছে, মোকাম ইউনিয়নের নিমসার পাইকারি বাজার ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের জায়গা দখল করে প্রভাবশালীরা শতাধিক ভাসমান দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছে।

প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এই বাজারে আসেন। এতে মহাসড়কের দুই পাশে ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

অনেক সময় উল্টো পথে গাড়ি চলাচল এবং সড়কের ওপর মালামাল লোড-আনলোডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়া সম্প্রতি নিমসার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুরের সোহেল রানা নিহত হন, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তোলে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সওজের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৩০ মার্চ এলাকায় মাইকিং করে দখলদারদের সতর্ক করা হয়। কিছু ব্যবসায়ী দোকান সরিয়ে নিলেও অধিকাংশই থেকে যায়।
অতীতেও একইভাবে নোটিশ দিয়েও অভিযান না হওয়ায় অনেকে বিষয়টি গুরুত্ব দেননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন

“জ্বালানি সংকটে দীর্ঘ লাইন ভাঙার ডিজিটাল সমাধান—একটি স্মার্ট নীতিমালার প্রস্তাব”

ইসরাইলসহ মধ্যপ্রাচ্য-জুড়ে যথাযথ জবাব দিচ্ছে! ইরান কাতার বাহরাইন আমিরাত ও কুয়েতে বিক্ষোরণ!

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

সাকিব আল হাসানকে দুদকে তলব

কুমিল্লা বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত