টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 6, 2026 7:29 pm

সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

খন্দকার মোশাররফ বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘‘কু’’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে কুমিল্লাকে “ময়নামতি” ও ২০২২ সালে “মেঘনা” নামে বিভাগ করতে চেয়েছিলেন।

সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ

আমরা সর্তকতার সঙ্গে জ্বালানির মূল্য বাড়িয়েছি: বাণিজ্যমন্ত্রী

নাসিরনগরে সোনালী ফসল হারানো শোকে এক কৃষকের মৃত্যু

ভুরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

ক্র্যাব সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন : কুমিল্লায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

সংস্কৃতি ছাড়া স্বাধীনতা মূল্যহীন

রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন